উত্তর:- শিম্বিগোত্রীয় বা ডাল জাতীয় উদ্ভিদের ফসল তোলার পরে মাটিতে যথেষ্ট নাইট্রোজেন থাকে। এরপরে ধান, গম, ভুট্টা জাতীয় ফসল চাষ করলে উদ্ভিদরা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যৌগ গ্রহণ করতে পারে। তাই এই ধরনের ফসল একবার চাষ করে মাঝে একবার শিম্বিগোত্রীয় বা ডাল জাতীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায়।
Tags
Environment Science
